1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

” সমাজে সচেতনতা বৃদ্ধি করলে কিশোর অপরাধ কমানো সম্ভব”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে


কিশোর গ্যাংসহ কিশোর ও তরুণ সমাজের অপরাধ প্রবণতা প্রতিরোধে করণীয় বিষয়ে রাঙ্গুনিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দি দাওয়াত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় বক্তারা কিশোর অপরাধ দমনে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াস তালুকদার। বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইকবাল হাছান, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মাইনুল ইসলাম, শিক্ষক মো. রহিম উদ্দিন সিকদার, মোহাম্মদ আলী হোসাইন, মো. আবু সায়েম, শিক্ষক ও সামাজিক সংগঠক করিম উদ্দীন হাছান, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব এবং জগলুল হুদা।
বক্তারা বলেন, কিশোর অপরাধের লাগাম টেনে ধরতে হলে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর বিনোদন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তির অপব্যবহার, মাদকাসক্তি এবং নেতিবাচক বন্ধুমহলের প্রভাব থেকে কিশোরদের দূরে রাখতে সামাজিক সচেতনতাও জরুরি বলে তারা মত প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না; সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করলেই কিশোর অপরাধ কমিয়ে আনা সম্ভব।
সভা সঞ্চালনা করেন করিম উদ্দিন হাছান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট