1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

উপজেলার সংগঠন আঞ্জুমানে ওলামায়ে ইসলাম চন্দ্রঘোনার উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান চত্বরে শনিবার (১৪ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ওলামায়ে ইসলাম চন্দ্রঘোনার সভাপতি মাওলানা জুবায়েরুল ইসলাম। সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা নুরুল আজিম, মাওলানা ইউসুফ জিহাদী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ফিরোজ,মাওলানা সিরাজুদৌলাহ, হাফেজ মুহাম্মদ মনছুর, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মাওলানা শোয়াইব আব্বাস, মাওলানা ফয়জুর রহমান, হাফেজ মুহাম্মদ ইয়াকুব, মাওলানা মুহাম্মদ মহসিন, মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুহাম্মদ মামুন প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল জলিল।
বক্তারা বলেন, আঞ্জুমানে ওলামায়ে ইসলাম চন্দ্রঘোনা গত ৩৭ বছর আগে চন্দ্রঘোনায় প্রকাশ্যে মাদক বেচাকেনা বন্ধ করেন, সিনেমা হল নির্মাণ প্রতিহত করেন এবং সকল অনৈতিক কাজের প্রতিবাদ ও প্রতিরোধ করেন। এর ধারাবাহিকতায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ ও অনৈতিক কাজে জড়িতদের সতর্ক করতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই মানবন্ধন করা হয়েছে। এসব বন্ধ করা না হলে যেখানে এসব অন্যায় হবে সেখানেই প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট