1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম করোনা আক্রান্ত কারো মৃত্যুর তথ্য জানালো স্বাস্থ্য বিভাগ। মৃত ব্যক্তি শফিউল আলম (৭৫), চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে সোমবার (১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু এবং আরও ১০ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছর চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শফিউল আলম চলতি মাসের ৪ জুন করোনা পজিটিভ শনাক্ত হন। ওইদিন চট্টগ্রামে নতুন করে তিনজনের করোনা শনাক্ত হয়, তিনি তাদের একজন। তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তবে ঈদুল আজহার আগের দিন তিনি হাসপাতাল থেকে স্বেচ্ছায় বাড়িতে চলে যান। এরপর গতকাল রোববার (১৫ জুন) মীরসরাইয়ের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

সিভিল সার্জনের ভাষ্য অনুযায়ী, মে মাসে ঢাকার একটি হাসপাতালে শফিউল আলমের হার্নিয়ার অপারেশন হয়। পরবর্তীতে অপারেশনের জটিলতা নিয়ে তিনি চট্টগ্রামের হাসপাতালে ভর্তি হন। সেখানে তার কিডনি ফেইলিউর ধরা পড়ে এবং ডায়ালাইসিস চলছিল। এমন অবস্থায় তার করোনা শনাক্ত হয়। শারীরিক নানা জটিলতার মধ্যেই বাড়িতে ফিরলে, সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, চট্টগ্রাম নগরীর পাঁচটি বেসরকারি হাসপাতালের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে সাতজন নগরবাসী, আর বাকি তিনজন মীরসরাই, কর্ণফুলী ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হওয়া ২৮ জন রোগীর মধ্যে ২২ জনই নগরীর বাসিন্দা। করোনা পরিস্থিতির এমন পুনরাবির্ভাব স্বাভাবিক মনে না হওয়ায় সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট