1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সাপে কাটে গ্রামে ভ্যাক্সিন শহরে !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

প্রায় ৩৫ বছর ধরে গ্রামে ঘুরে ঘুরে সাপ ধরেন সাপুড়ে লালচাঁদ কর্মকার। মঙ্গলবার সকালে সাপ ধরতে গিয়েছিলেন সাগরতীরের পাথরঘাটার নাচনাপারা গ্রামে। সাপুড়ে লাল চাঁদ বিষধর সাপকে ভেবেছিলেন অজগরের বাচ্চা। তাই সাপ ধরতে গিয়ে সতর্কতার বিষয়টি তেমন একটা পাত্তা দেননি।

তবে সাপটি তাকে কামড় দেওয়ার পর শারীরিক জটিলতা শুরু হলে তিনি বুঝতে পারেন এটি অজগরের বাচ্চা না, এটি বিষধর সাপ। তাই ওঝাগিরি ফেলে ছুটে যান মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সেখানে ছিল না ভ্যাকসিন। সকাল গড়িয়ে দুপুর হলে অচেতন লালচাঁদ পৌঁছান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সাপের কাটার ৭ ঘণ্টার বেশি সময় পর হাসপাতালে এসে ভ্যাকসিন নিলেও বাঁচানো যায়নি লালচাঁদকে।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সাপুড়ে। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, সাপে কাটার তিন ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া গেলে রোগীকে বাঁচানো সম্ভব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট