1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সরফভাটায় উপজাতি যুবক খুন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় এক উপজাতি যুবককে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। তার নাম শিবুউ মারমা (৩৪)। বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া মারমা পল্লীতে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সরফভাটা ইউনিয়নের কাইন্দারকূল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি পেশায় ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শিবুউ মারমা উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম শশুড় বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। পথে সরফভাটার কাইন্দারকূল এলাকায় রাস্তায় পেয়ে অতর্কিত গুলি চালিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,” বুকে গুলি লেগে ওই ব্যক্তি মারা গেছে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।-প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট