1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় মাদক বিক্রির দায়ে দু’জনকে দুই মাসের কারাদন্ড

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

মাদক বিক্রির দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। রোববার (২২ জুন) বিকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের চন্দ্রঘোনা লিচুবাগান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দন্ড দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে সহায়তা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, চন্দ্রঘোনা হাফেজপাড়া এলাকার ইমান আলীর ছেলে আবদুল হালিম (৩২) ও মো. হিরা মিয়ার ছেলে মো. মানিক (১৯)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বালু মহাল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় গোপন সংবাদে খবর পেয়ে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় মাদক বিক্রির দায়ে দু’জনকে ধরে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ইউএনও মো. কামরুল হাসান জানান, অভিযানকালে তাদের মাদক সেবন অবস্থায় এবং তাদের হাতে মাদকসহ পাওয়া যায়৷ পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের জেল দেয়া হয়েছে৷ জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি৷

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট