1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় কৃষি বীজ, সার ও গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিষ্ঠান পর্যায়ে বিনামূল্যে আমন ধান, গ্রীষ্মকালীন শাকসবজি (উফশি), মরিচ (হাইব্রিড), নারিকেল, লেবু, আম, নিম, জাম, কাঁঠাল চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাশেদ সরকার। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২২৫০ জন কৃষককে আমন ধান বীজ ও সার, ১৪০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজি (উফশি), ১২০ জন কৃষককে মরিচ (হাইব্রিড) ও সার, ৭৬০টি নারিকেল চারা ১০০ জন কৃষক ও ৫২টি প্রতিষ্ঠানে ৫টি করে দেয়া হয়। এছাড়া ৫০ জনকে লেবু চারা, ১০০টি তাল চারা ২০টি প্রতিষ্ঠানে ৫ টি করে দেয়া হয়। এর বাইরেও ৯৫০ জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে নিম, বেল, জাম ও কাঁঠাল চারা এবং ৫০ জন কৃষককে ২৫০টি আমের চারা দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট