1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে সংঘবদ্ধ দলের হানা, স্বর্ণালংকার না পেয়ে পরিবারকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

এক প্রবাসীর ঘরে সংঘবদ্ধ দল হানা দিয়ে স্বর্নালংকার ও জিনিসপত্র না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রবাসী ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (২৪ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের জঙ্গল পোমরা এলাকার ভূমিহীন সবুজ গ্রাম এলাকার প্রবাসী মো. জসিম’র বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত আবু বক্কর এর ছেলে প্রবাসী মো. জসিম (৪৫) ও জসিমের স্ত্রী শাহানুর আকতার (৩৫) গুরুতর আহত হয়।
জানা যায়, প্রবাসী জসিম জরুরি প্রয়োজনে মধ্য প্রাচ্যের দেশ ওমান থেকে দেশে আসেন। ধারণা করা হচ্ছে তার দেশে আসাকে কেন্দ্র করে ৮ থেকে ১০ জনের একটি দল বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে দলটি তার সাথে নিয়ে আসা স্বর্ণালংকার, টাকা ও পণ্য সামগ্রী খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে এসময় প্রবাসী জসিমের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন,” জঙ্গল পোমরা এলাকায় এক প্রবাসীর ঘরে হানা দিয়েছে কিছু দুষ্কৃতকারী। এতে স্বামী স্ত্রী দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ করেনি প্রবাসী পরিবার। “

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট