1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়া সরকারি কলেজ হলরুমে বুধবার (২৫ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। মূখ্য আলোচক ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. ইফতেখার হোসাইন।
বিতর্ক প্রতিযোগিতায় চারটি স্কুল অংশগ্রহণ করে। ফাইনালে “দেশপ্রেম ও মূল্যবোধের অভাবই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ” এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় দল। রানার্সআপ হয়েছে বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন পক্ষদলের দলনেতা ইসরাত জাহান ইউশা। শেষে দুই দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট