1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কিশোর অপরাধ রুখতে খেলা-ধুলায় উৎসাহিত করতে হবে”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

” কিশোর অপরাধ রুখতে ছোটকাল থেকে শিশুদের খেলা-ধুলায় উৎসাহিত করতে হবে। নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর বিনোদন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তির অপব্যবহার, মাদকাসক্তি এবং নেতিবাচক বন্ধুমহলের প্রভাব থেকে কিশোরদের দূরে রাখতে হবে”। উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান একথা বলেন। বৃহষ্পতিবার ( ২৬ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার,দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর মুন্সি প্রমুখ। আইন শৃঙ্খলা সভায় বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক ,ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা ও সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট