1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যক্তিক দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার বেতাগী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। অভিযানে সহায়তা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন সরফভাটা ইউনিয়নের মো. দিদার আলম (৪৫) ও ভোলা জেলার আকবর গাজী (৫৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইজারার আওতাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন তারা। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দিদার আলমকে এক লাখ টাকা এবং আলী আকবর গাজীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। তারা ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবে না বলে মুচলেকা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট