1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাতে স্কু্লের সামনে কান্না করছিল শিশু,বাড়িতে নিয়ে বিপাকে নৈশ প্রহরী

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব:: রাতে স্কুলের সামনে শিশুর কান্নার শব্দে ছুটে যায় নৈশ প্রহরী মানস দাশ । কাছে গিয়ে দেখেন তিন বছরের এক কন্যা শিশু রাস্তায় বসে আছে। আশে-পাশে কাউকে না দেখে ওই শিশুকে নিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করেন তিনি। শিশুর পরিবারের কেউ না আসায় রাতেই মানস স্কুলের পাশে তার বাড়িতেই নিয়ে যান। চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কুলকুরমাই গ্রামে গত মঙ্গলবার (২৪ জুন) রাতে শিশুটি কুলকুরমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পান ওই স্কুলের নৈশ প্রহরী মানস। শিশুটির পরিবারের খোঁজ না পেয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। মানস দাশ বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে প্রতিদিনের মতো পেশাগত কাজে স্কুলে যাই। হঠাৎ দেখি স্কুলের সামনে রাস্তায় একটি শিশু কান্না করছে। ঘন্টাখানেক অপেক্ষা করার পর স্থানীয় লোকজনের পরামর্শে শিশুটিকে বাড়িতে নিয়ে যাই। শিশুটিকে নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাচ্ছিনা। শিশুটি প্রতিবন্ধী। পরিবারে তাকে নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে। ” স্থানীয় বাসিন্দা জিতু দেব বলেন, ” যেই পরিবারে শিশুটি রয়েছে ওই পরিবারটি খুবই অস্বচ্ছল। মানবিক কারনে রাতে শিশুটি বাড়িতে নিয়ে যান স্কুলের নৈশ প্রহরী। শিশুটিকে নিয়ে তারা এখন ঝামেলা পড়েছেন। সমাজসেবা অফিসে তারা যোগাযোগ করেছেন জেনেছি। ” জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান বলেন,” শিশুটির বিষয়ে আমাকে জানিয়েছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পদক্ষেপ নেব ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট