1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:) এর ৩৩তম সালানা ওরশ উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
রাঙ্গুনিয়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:) এর ৩৩তম সালানা ওরশ উপলক্ষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করছেন অধ্যক্ষ মুফতি মোহাম্মদ মুজিবুর রহমান নেজামী।
রাঙ্গুনিয়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:) এর ৩৩তম সালানা ওরশ উপলক্ষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করছেন অধ্যক্ষ মুফতি মোহাম্মদ মুজিবুর রহমান নেজামী।

রাঙ্গুনিয়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:) এর ৩৩তম সালানা ওরশ এবং দাওয়াতে খা’য়র সমন্বয় সভা মাদ্রাসা-এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (স্নাতক) মাদ্রাসা ও গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ-মধ্যম শাখার ব্যবস্থাপনায় রোববার (২৯ জুন) দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ-মধ্যম শাখার সভাপতি নূর মোহাম্মদ মেম্বার।

প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর এডিশনাল জেনারেল সেক্রেটারী ও চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সামশুদ্দীন। উদ্বোধক ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ মুজিবুর রহমান নেজামী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদ সদস্য মাহবুব ছাফা, মুহাম্মদ শামসুল আলম কনট্রাক্টর, উত্তরজেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি জমির হোসেন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক অর্থ সম্পাদক মাষ্টার খোরশেদ আলম, আনজুমান কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

দাওয়াতে খা’য়র কর্মসূচীতে বক্তব্য দেন কেন্দ্রীয় পরিষদের দাওয়াতে খা’য়র সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন, উত্তরজেলার সাবেক দাওয়াতে খা’য়র সম্পাদক মুহাম্মদ আব্দুল খালেক, রাঙ্গুনিয়া দক্ষিণ-মধ্যমের দাওয়াতে খা’য়র সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াস আহমদ নঈমী, রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ-মধ্যম গাউসিয়া কমিটির সেক্রেটারী মুহাম্মদ আশরাফ উদ্দিন সরওয়ার, ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব মাষ্টার মোহাম্মদ ইউছুপ, পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, পদুয়ার মাওলানা বদিউল আলম জিহাদী, শিলকের মাওলানা জয়নাল আবেদীন চৌধুরী প্রমুখ। ধর্মীয় আলোচনা করেন মাওলানা আব্দুল মন্নান রিজভী এবং মাওলানা মুহাম্মদ শওকত হোসেন।

এদিন সকাল থেকে খতমে কুরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল এবং শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট