1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

তারেক রহমান এর নেতৃত্বে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে কাজ করছে যুবদল- মুরাদ চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে বৃক্ষ চারা রোপণ এবং সাধারণ জনগণ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল এর সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। এসময়ে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য রাঙ্গুনিয়া উপজেলায় পর্যায়ক্রমে পঞ্চাশ হাজার বৃক্ষ চারা রোপণ করা হবে যুবদলের পক্ষ থেকে। দলীয় নেতাকর্মীদের দেশপ্রেম ও সততার সাথে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান এস এ মুরাদ চৌধুরী। সোমবার (৩০ জুন) সকালে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপি সভাপতি লিয়াকত আলী মেম্বার, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাছির উদ্দীন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক বাচু, জেলা যুবদলের সহসভাপতি আজাদ খান, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশীদ মাসুদ, উপজেলা বিএনপি নেতা কামাল চৌধুরী, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দীন, সদস্য সচিব মো. মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ সিকদার, এম এইচ সুমন, ইউনুস তালুকদার, বখতিয়ার তালুকদার, মো. জসিম, মো. আজাদ, মো. মিজান, মোমিন সিকদার, জি এস শোয়াইব কাদের, আজিজুল হক লিটন, সুমন তালুকদার, শামসুল আলম, মো. ইমরান, মাসুদ বিন উমর, জাহেদুল ইসলাম, মো. মিজান, এনাম খান, মো. সোহেল, মো. ইয়াকুব, সিরাজ মেম্বার, আবু তাহের, ছাত্রনেতা আবদুর রহমান, মো. লোকমান, মো. রাজু, মো. এরফান, ফারুক মিয়া প্রমুখ। শেষে স্কুল কলেজ-ছাত্র ও স্থানীয় সাধারণ জনসাধারণের মাজে গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট