1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার বিকালে ফলক উন্মোচন করে এটির উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে মসজিদের কনফারেন্স কক্ষে বক্তব্যে তিনি জানান, ৪৩ শতক জমির উপর ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসাথে ১২০০ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। ১৩টি গাড়ি একসাথে পার্কিং করে রাখার সুবিধা রয়েছে। এরকম মসজিদ বিদেশে আছে, দেশে মডেল মসজিদ ছাড়া আর কোথাও নেই। যেখানে মাল্টিপারপাস ওয়ার্ক হবে। কোন মানুষ মারা গেলে এখানে আধুনিক মানের গোসলের ব্যবস্থা আছে। অক্ষম মানুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। হেফজখানা আছে। কিচেন ও ডাইনিং ব্যবস্থা রয়েছে। দেড় থেকে দুইশত মানুষের সেমিনার করার জন্য এসি কনফারেন্স কক্ষ ব্যবস্থা, ইসলামিক রিচার্জ সেন্টার, হজ্ব বুকিং ব্যবস্থা, লাইব্রেরী ব্যবস্থা, মেহমান খানায় বিশিষ্টজনদের থাকার ব্যবস্থাসহ নানা সুবিধা রয়েছে এই মডেল মসজিদে।
তিনি আশা প্রকাশ করেন, এই মসজিদের মাধ্যমে এলাকার অপরাধ প্রবণতা কমবে। এটাকে আবাদের দায়িত্ব এলাকাবাসীর উল্লেখ করে তিনি বলেন, “নির্মাণের কোন ত্রুটি পরিলক্ষীত হলে ইউএনওকে জানালে তাৎক্ষণিক আমাদের টিম চলে আসবে।” উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মমন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন৷
মসজিদটি নির্মাণে উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। নির্মাণ কাজ বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট