1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ – পরিবারে উৎকণ্ঠা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর পূর্ব খুরুশিয়া ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের বাসিন্দা খোরশেদ আলম (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ খোরশেদ আলমের পিতা রমজান আলী এবং মাতা নাসিমা বেগম। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে খোরশেদের মানসিক সমস্যা রয়েছে। এ জন্য তাকে নিয়মিত চিকিৎসকের কাছে নেওয়া হয়।

গত ১২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তার মা নাসিমা বেগমের অগোচরে হঠাৎ করেই খোরশেদ আলম ডায়াগনস্টিক সেন্টার থেকে চলে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজের সময় খোরশেদের পরনে ছিল সাধারণ পোশাক। তাঁর উচ্চতা গড়ন মাঝারি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

পরিবারের আকুতি

খোরশেদের ভাই জানান,
“আমরা চারদিকে খোঁজ করেছি। থানায় জানিয়েছি। এখন কারও সাহায্য ছাড়া আর উপায় নেই। যদি কেউ খোরশেদের সন্ধান পান, দয়া করে আমাদের জানান। আমাদের মা প্রচণ্ড ভেঙে পড়েছেন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট