1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় অপহরণের ৯ দিন পর পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে অপহরণের ৯ দিন পর মো. মামুন মাঝি (৩৮) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালীর মাঝের পাড়া এলাকার এক পাহাড়ি গর্ত থেকে তার মরদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত মামুন মাঝি রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রামের মো. আলী আহম্মদের ছেলে। ব্যবসায়িক কারণে তিনি প্রায় সময় রানীরহাট বাজারে অবস্থান করতেন।
পুলিশ জানায়, মামুনকে অপহরণের পর বিকৃত কায়দায় টাকা আদায়ের চেষ্টা চলছিল। এরই মধ্যে দাবীকৃত চেক নিতে আসা আনোয়ার নামের একজনকে তিন দিন আগে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার দেওয়া তথ্যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সোমবার রাতে লক্ষীপুর জেলা থেকে খুনী কামরুলকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে কামরুল জানায়, টিভিতে কিলিং মুভি দেখে ফিল্মি কায়দায় মামুনকে অপহরণ করার পরিকল্পনা করে। গত ৭ জুলাই রানীরহাট বাজারের নিজের ভাড়া বাসায় মামুনকে ডেকে নিয়ে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর শুরু হয় টাকা আদায়ের চেষ্টা। শেষে মামুনকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে মাটি চাপা দেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সাথে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট