1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

কোদালায় শহীদ জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগানের প্রতিবাদে শুক্রবার (১৮ জুলাই) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি কোদালা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে ৯ নম্বর ওয়ার্ড ঘুরে কোদালা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় কোদালা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক সেলিম (ডালিম)-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন কোদালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মোস্তফা। এসময় আরও উপস্থিত ছিলেনকোদালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মুহাম্মদ, সদস্য আবুল বশর বোট্টা, নুরুল আলম মেম্বার, নজরুল ইসলাম, আলমগীর, রফিক ও আবুল হাশেম। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্য নুরুল আবছার।
কোদালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. ইমরান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মিজান শেখ, ইসমাইল, মাসুদ, ইব্রাহিম মানিক এবং যুবদল নেতা সুমন, নুরুল আলম, করিম, সাইফুল ইসলাম, ইকবাল।
কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজ, যুগ্ম আহ্বায়ক মো. এনাম, আব্দুল কাদের (আলিম), শাহাবুদ্দিন হিরু, সদস্য মনি ও সরোয়ার।
কোদালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছের উদ্দিন, সহ-সভাপতি হাজদার আরফাত, সাংগঠনিক সম্পাদক আরফাত আহমেদ, মো. আসলাম, মো মোরশেদ, শাহেদ, জোনায়েদ, সাকিব প্রমুখ।
কোদালা ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট