1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পদুয়ার নারিশ্চায় বন্য হাতি লোকালয়ে, গ্রামে আতঙ্ক

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা রহমান ঘোনার পাহাড়ে আবারও ঘটলো বন্য হাতির তাণ্ডব। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পাহাড়ি এলাকায় বন্য হাতির পাল ঢুকে পড়ে। এ সময় মো. আক্তার নামের এক কৃষকের একটি গরু হাতির আক্রমণে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ কয়েকটি বন্য হাতির পাল পাহাড়ি এলাকা থেকে নেমে আসে। তখন কৃষক আক্তারের গরুগুলো পাহাড়ের পাদদেশে ছিল। একপর্যায়ে একটি হাতি তার গরুটিকে আক্রমণ করে মেরে ফেলে।
স্থানীয়রা আরও জানান, হাতির পালটি এখনো নারিশ্চা রহমান ঘোনা এলাকায় অবস্থান করছে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বন্য হাতির এই আক্রমণের ঘটনায় গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে পাহাড়ি জনপদের মানুষজন দিনদিন বন্য হাতির আক্রমণের শিকার হচ্ছেন। ৮ জুলাই একই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে অজিত বড়ুৃয়া নামে ১ ব্যক্তি নিহত হয়। প্রায়শই এ ধরনের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান না থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
এলাকার সচেতন মহল বলছে, বন বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে গ্রামবাসী নিরাপদে বসবাস করতে পারেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট