1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ঢাবিতে রাঙ্গুনিয়া স্টুডেন্ট অ্যালায়েন্স এর ফল উৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের সংগঠন RSADU (Rangunia Students’ Alliance of Dhaka University)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন ফল উৎসব। শুক্রবার (১৮ জুলাই) সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সবার আন্তরিক উপস্থিতি ও প্রাণবন্ত আড্ডায় আয়োজনটি হয়ে ওঠে এক অনন্য মিলনমেলায়। সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত আলিফ বলেন,
“রাঙ্গুনিয়া থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীদের জন্য এই সংগঠনটি একটা পরিবারের মতো। নিয়মিত নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা একত্রিত হই। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই পরিবারটি হয়ে উঠেছে আমাদের সবচেয়ে কাছের ও ভালোবাসার জায়গা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এভিপি কাজী এম সেলিম এবং মোহাম্মদ সাইফুর রহমান (প্রভাষক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্সটিটিউট, ঢাকা)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট