1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

” প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল “

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে
                                   " প্রবাসজীবনের সীমাহীন ব্যস্ততার মাঝেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না—এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার । সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এই সাংবাদিকের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে”-এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন। 

সোমবার (২১ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই আয়োজনে বইপ্রেমী মানুষের মিলনমেলা বসে।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
বিশেষ আলোচক ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার এবং খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।

প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব।
বক্তারা বলেন— “প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। মরুপ্রান্তরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে কলম চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর লেখা নিঃসন্দেহে পাঠকদের নতুন দিগন্তের সন্ধান দেবে। এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি আরও লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা।” অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহেদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়্যদ মনজুর মোরশেদ, অধ্যাপক পুলক কুমার বড়ুয়া, অধ্যাপক জাহাঙ্গীর গনি, কবি ওবাইদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট