1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কাতারে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার যুবক মো. রায়হান।
সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত দশটার দিকে কাতারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের প্রতিবেশী মাহমুদুল আলম জানান, প্রতিদিনের মত কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় সড়ক পার হওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি গাড়ি রায়হানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রায় পাঁচ বছর ধরে কাতারে কর্মরত ছিলেন রায়হান। পরিবার-পরিজনের স্বপ্ন পূরণের আশায় পরিশ্রম করে যাচ্ছিলেন তিনি। তার হঠাৎ এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হানের মরদেহ দ্রুত দেশে আনার প্রস্তুতি চলছে। তার স্ত্রী ও একমাত্র সন্তান দেশে রয়েছে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট