1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

“যত্রতত্র অবৈধ করাতকলের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা”

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ করাতকলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এখানে অর্ধ শতাধিক অবৈধ করাতকল গড়ে উঠেছে, যার অধিকাংশই বন বিভাগের নিকটবর্তী এলাকায় অবস্থিত। অথচ নিয়ম অনুযায়ী করাতকলগুলো বনাঞ্চল থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে স্থাপন করার কথা। ফলে এসব স-মিলের কোনো বৈধতা নেই এবং লাইসেন্স পাওয়ারও সুযোগ নেই।”
সভায় সম্প্রতি স্বনির্ভর রাঙ্গুনিয়ায় রাতে সন্ত্রাসীদের গাছ কেটে তা করাতকলে সরবরাহের ঘটনাও তুলে ধরেন ইউএনও।
সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াস তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী প্রমুখ।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধির উদ্যোগ, সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় রোধ, মাদক ও চুরি দমন, হোল্ডিং ট্যাক্স আদায় ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট