1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট। বুধবার (২৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এই দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।
সকালে ও বিকেলে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান, রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং উত্তর ঘাটচেক জেলেপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকার জয়ন্ত বিকাশ এর ছেলে অনিমেষ তঞ্চঙ্গ্যা ও মরিয়মনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইদ্রিস মিয়ার ছেলে মো. আজিজ, রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড, উত্তর ঘাটচেক এলাকার আবদুল মালেক এর ছেলে পারভেজ, একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে মো. শওকত, উপজেলার মুরাদনগর এলাকার আবদুল করিমের ছেলে মো. হাসান,
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলাকালে অভিযুক্তদের মাদক সেবন ও বহনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদন্ড দেওয়া হয়।
ইউএনও মো. কামরুল হাসান বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের কাছ থেকে মাদক বিক্রেতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ভবিষ্যৎ অভিযানে সহায়ক হবে। জনস্বার্থে মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট