1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

অনাহারে গাজা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৪৬ বার পড়া হয়েছে

অনাহারে গাজা!

ফাতেমা আরজু বৃষ্টি

সেই ধুলো মাখা পথটায়
নীরব গোপনে ঘুমোয় প্রাণ,

গাজার বুকে আঁধার নামে
কাছে আসে মৃত্যুর গান।

ভাঙা দরজায় ক্ষুধার চিঠি
পেটে বাজে খালি ডালা,

ছোট্ট শিশুর কান্নায় মিশে
হাজার ভেঙ্গে যাওয়া স্বপ্নের মালা।

রক্তের গন্ধে ঝরে মাটি
দগ্ধ বাতাসে পুড়েঁ আশা,

তোমরা দূরে বসে দেখো
গাজায় জন্য কি নেই এতটুকুন ভালোবাসা?

বাঁচার ইচ্ছে ডানায় বাঁধা বেদনা শূন্যতায় ডুবছে নীড়,

এক ফোঁটা জল, এক টুকরো খাবার,
হৃদয়ের কাছে সহানুভূতি করেনা কেনো ভীড়?

তুমি শুনবে কি কখনো?
এই শূন্যতার আর্তনাদ?

গাজার মাটিতে লেখা হচ্ছে
প্রতিনিয়ত মজলুমের মরণ ফাদ।

বেঁচে থাকার তীব্র প্রার্থনা
মায়ের বুকে শিশুর কান্না,

মরুভূমির মত তৃষ্ণার্ত দেহ
রোজ নতুন করে লাশ বিশ্ব বিবেক আর না।

দূরে কেউ চেয়ে দেখে না
গাজায় আজ বাঁচার পথ কাঁটায় ভরা,

যারা রয়েছে বেছে তারাও আজ জীবন্ত মরা।

কেউ কি শুনবে-
এই গানের গহীন ব্যথা?
যেখানে অনাহারে নিভে যায়,
বেঁচে থাকার শেষ আশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট