1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর সহায়তায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে মো. ইসমাইল নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় মো. জুনায়েদ (২৩) তার গতিরোধ করে এবং ইসমাইলের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ইসমাইল তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে এলাকাবাসী দ্রুত জড়ো হয়ে জুনায়েদকে আটক করে এবং মারধর করে।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে উত্তেজিত জনতা প্রথমে জুনায়েদকে পুলিশের কাছে হস্তান্তরে অনীহা প্রকাশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনাবাহিনীর টহল দলের সহায়তা চাইলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,
“অভিযুক্ত জুনায়েদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট