1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় জমি দখলের চেষ্টায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের ঘাগড়া খীলমোগল ডাবাইয়া পাড়ায় জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী রিজিয়া খাতুন (২৮) শনিবার (২ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী মো. ইলিয়াছ একজন প্রবাসী এবং তিনি সন্তানদের নিয়ে একা বাড়িতে থাকেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় ১০-১২ জন তাদের ভোগদখলীয় জায়গায় জোরপূর্বক দখলের চেষ্টা করেন।
গত ২ আগস্ট বিকালে প্রতিপক্ষরা দলবল নিয়ে এসে দখলের চেষ্টা করলে রিজিয়ার স্বামী মো. ইলিয়াছ বাধা দেন। এ সময় অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং বসতঘরে ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান রিজিয়া খাতুন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট