1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার পশ্চিম খুরুশিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গত রোববার ( ৩ আগস্ট) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর মা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দ্বারিকোপ মহিষের বাম ত্রিপুরা সুন্দরী বাড়ির বাসিন্দা স্কুলছাত্রী ওইদিন সন্ধ্যায় প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার সময় আদিলপুর মাদ্রাসার সামনে থেকে সিএনজি চালিক অটোরিকশায় করে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ছাত্রীর মা বলেন, “কিছু দুবৃর্ত্ত মুখ চেপে আমার মেয়েকে অটোরিক্সায় তুলে অপহরণ করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি এবং মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “ছাত্রী অপহরণের অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে প্রেমঘটিত কারণের প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট