1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়ায় জামায়াতের গণমিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

২৪-এর ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
গণমিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের শুরা সদস্য, এনডিএফ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।
সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। বক্তব্য দেন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম, যুব বিভাগের আহ্বায়ক সরোয়ার হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট