1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাত ১২টায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

অর্ণব মল্লিক,
রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ১৬টি জলকপাট মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খুলে দেওয়া হয়েছে। প্রথমে বাঁধের ৭টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়, পরে পর্যায়ক্রমে সব ১৬টি জলকপাটই ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা—অর্থাৎ প্রায় ১০৮ ফুট এমএসএল—অতিক্রম করায় রাতেই জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পানি ছাড়া হলেও ভাটির বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি পানি ছাড়ার আগে নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সম্প্রতি হ্রদের পানি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট