1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’ পেল বেস্টসেলার অ্যাওয়ার্ড

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

লেখক, কথা সাহিত্যিক, ছড়াকার ও সাংবাদিক আকাশ আহমেদ-এর ছড়ার বই ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’ অর্জন করেছে রৌদ্রছায়া প্রকাশের বেস্টসেলার অ্যাওয়ার্ড। ২০২৫ সালের অমর একুশে বইমেলায় বইটি প্রকাশিত হয় এবং প্রকাশের অল্প সময়ের মধ্যেই তা ছোট-বড় পাঠকের মনে জায়গা করে নেয়।
বইটি প্রকাশ করেন দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা সংস্থা রৌদ্রছায়া প্রকাশ। প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদ রউফ একজন সুপরিচিত লেখক, সংগঠক ও সাহিত্যের আন্তরিক অনুরাগী। তাঁর যত্নবান সম্পাদনা ও মানসম্পন্ন প্রকাশনায় বইটি হয়ে ওঠে চোখে লাগার মতো এক সৃষ্টি।

ছড়ার বইটি অলংকরণ করেছেন খ্যাতিমান চিত্রশিল্পী মোমিন উদ্দীন খালেদ। বইয়ের প্রতিটি পাতায় ছড়ার ছন্দের সঙ্গে মানানসই রঙিন ও প্রাণবন্ত চিত্র পাঠকদের জন্যে বাড়তি আনন্দের উৎস হয়ে দাঁড়ায়।
এই অর্জন প্রসঙ্গে লেখক আকাশ আহমেদ বলেন, “আমার মতো একেবারেই সাধারণ এক লেখকের জন্যে এর চেয়ে বড় আনন্দের সংবাদ আর হতে পারে না। শিল্পী, প্রকাশক ও প্রিয় পাঠকদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা ও সহায়তায়ই এই পথচলার শুরুটা এত সুন্দর হলো।”
লেখক আকাশ আহমেদের ভাষায়“ছড়া যেমন শিশুমনের জন্য, ঠিক তেমনিভাবে প্রতিটি বড়দের মাঝেও একটুখানি শৈশব খুঁজে পাওয়ার আকুতি থেকেই লেখা।”
ছোটদের বইতে এমন সফলতা পাওয়ায় পাঠক মহলে আকাশ আহমেদের আগামীর পথচলা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। সাহিত্যের মাঠে তার পরবর্তী চমক কেমন হবে, সেই অপেক্ষায় আছেন তার পাঠক ও অনুরাগীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট