1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, ছুরি, দা, শিকল, রশি এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, বৃহষ্পতিবার ( ৬ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নবগ্রাম এলাকার মৃত আবু বক্করের পুত্র মো. রুবেল (২৪) ও হাটহাজারী উপজেলার মদনপুর এলাকার নজরুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম ওরফে নাঈম (২১) কে আটক করা হয়। তবে তাদের সাথে থাকা আরও কয়েকজস অজ্ঞাত সহযোগী পালিয়ে যায়।
পুলিশ জানায়, ধৃত রুবেলের কাছ থেকে লোহার তৈরি ধারালো দুই হাতলবিশিষ্ট একটি কাটার এবং একটি দা উদ্ধার করা হয়। অপর আসামী শফিকুল ইসলামকে নাম্বারবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে আটক করা হয়। তার কাছ থেকে একটি ধারালো ছুরি, ঘটনাস্থল থেকে একটি লোহার শিকল (দুই ফুট) ও আট ফুট দীর্ঘ একটি রশিও উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট