1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়া উপজেলা সদরে গণশৌচাগার নেই, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলা সদরে নিত্যচলার পথে গুরুত্বপূর্ন কাজে আসা মানুষের জন্য কোনো সরকারি গণ—শৌচাগার নেই। নারী ও শিশুদের জন্য নিরাপদ টয়লেট দরকার হলেও এই সুবিধা হতে বঞ্চিত হচ্ছে প্রচুর মানুষ। দীর্ঘদিন ধরে উপজেলা সদরে, আদালত চত্বর, স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও এই মৌলিক ও স্বাস্থ্যসচেতন সুবিধাটি আজও নিশ্চিত হয়নি।
স্থানীয়রা বলছেন, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। গুরুত্বপূর্ন কাজে আসা নারীদের অভিযোগ—টয়লেট না থাকায় অনেক সময় চাহিদা থাকা সত্ত্বেও দ্রুত বাড়ি ফিরতে হয়। প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠানে টয়লেটে গেলেও নানা কথা শুনতে হয়।
রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি টয়লেট থাকলেও তার অধিকাংশই ভাঙাচোরা, অপরিষ্কার এবং ব্যবহার অযোগ্য। রোগী ও স্বজনদের জন্য সেটি হয়ে উঠেছে একধরনের মানসিক দুর্ভোগের কারণ। প্রয়োজনে অনেকেই উপজেলা জামে মসজিদের টয়লেটে যান। কিন্ত নামাজের সময় মুসল্লীদের সমস্যা হয়।
কলেজছাত্রী তাসনিম হাসান বলেন, “উপজেলা সদরে আসার আগে আমাদের ভাবতে হয়, বাথরুম লাগলে যাবো কোথায়।”
আবদুস সবুর নামে একজন অটোরিকশাচালক বলেন, “পথচারীদের জন্য কোনো পাবলিক টয়লেট নেই। সবাইকে দোকানে কিংবা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে লাজ লজ্জা নিয়ে বলি—ভাই একটু যেতে দেবেন ?”
রাঙ্গুনিয়া উপজেলা হোক একটি স্বাস্থ্যসম্মত, মর্যাদাপূর্ণ ও নাগরিক—বান্ধব এলাকা। এই লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী মানুষ । প্রতিবেদন— আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট