1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় এক যুগেও সংস্কার হয়নি হাজী আলী বক্স সড়ক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার গুরুত্বপূর্ণ হাজী সৈয়দ আলী সড়ক ভারী যানবাহন চলাচলের কারণে একাধিক স্থানে ধসে পড়েছে। একইসঙ্গে মীরেরখীল বাজার থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত হাজী আলী বক্স সড়কটি দীর্ঘ এক যুগেও সংস্কার হয়নি। এতে চরম দুর্ভোগে রয়েছেন কয়েক হাজার বাসিন্দা ও শত শত শিক্ষার্থী।

সড়কের বেহাল চিত্র :
সরেজমিনে দেখা যায়, ক্ষেত্রবাজার থেকে মীরেরখীল বাজার পর্যন্ত হাজী সৈয়দ আলী সড়কই প্রধান যোগাযোগ পথ। ইটভাটার ভারী ট্রাক নিয়মিত চলাচল করায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসা এলাকায় একপাশের গাইডওয়াল ধসে পড়েছে, দেবে গেছে মূল সড়ক। বদিনি বাপের বাড়ি এলাকায় গভীর খানাখন্দ, উঠে যাওয়া পিচের নিচে ইটের সুড়কি দৃশ্যমান। স্থানীয়দের বাধা সত্ত্বেও ভারী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।

হাজী আলী বক্স সড়ক অবহেলায় :
মীরেরখীল বাজার থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত দুই শতাধিক পরিবারের প্রধান যোগাযোগ মাধ্যম হাজী আলী বক্স সড়কটি প্রায় এক যুগ ধরে সংস্কারবিহীন। সড়কটির পাশে মসজিদ, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি স্কুল থাকলেও খানাখন্দ আর কাঁদামাটিতে চলাচল দুরূহ হয়ে পড়েছে। কয়েক শতাধিক শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

বাসিন্দাদের অভিযোগ :
স্থানীয় বাসিন্দা সৈয়দ নূর বলেন, “ভারী যানবাহন চলাচলে সড়ক ধসে পড়ছে। আবার হাজী আলী বক্স সড়ক দীর্ঘদিনেও সংস্কার হয়নি। শিক্ষার্থী, মুসল্লী, কৃষকসহ সবাই কষ্ট পাচ্ছে। দ্রুত সংস্কারের প্রয়োজন।”

প্রশাসনের বক্তব্য :
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান জানান, “সড়ক দুটি সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”

প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট