1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

৭ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

অর্ণব মল্লিক : কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে সাত দিনের পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টায় কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ গেইটগুলো বন্ধ করে। এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর বিপদসীমায় পানি বৃদ্ধি পাওয়ায় ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খোলা হয়, যা ধীরে ধীরে বাড়িয়ে সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত উন্মুক্ত রাখা হয়।

কাপ্তাই বাঁধের গেইট খোলায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়। পানি চাপ বেড়ে যাওয়ায় পরবর্তীতে গেইটের খোলার পরিমাণ বাড়ানো হয়। ৭ আগস্ট সন্ধ্যায় সর্বোচ্চ ৬৮ হাজার কিউসেক পানি নদীতে ছাড়ার রেকর্ড গড়েছে বাঁধটি।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বর্তমানে পানি চাপ কিছুটা কমে আসায় গেইটগুলো বন্ধ করা হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। বাঁধের ৫টি ইউনিট চালু রেখে প্রতিদিন ২১৫ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি ব্যবহার করে।

মঙ্গলবার সকালে কাপ্তাই হ্রদের পানির স্তর রেকর্ড করা হয় ১০৭ দশমিক ০৫ ফুট এমএসএল (মিনস সি লেভেল), যেখানে হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, “বর্তমানে বৃষ্টিপাত কমে আসায় হ্রদের পানির স্তর কমছে। তাই গেইট বন্ধ করা হয়েছে। তবে পানি বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী গেইট খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।”
কাপ্তাই হ্রদে পানি নিয়ন্ত্রণ না করলে তীব্র বন্যার ঝুঁকি রয়েছে। তাই পানি ছাড়ার এ সিদ্ধান্ত স্থানীয় মানুষের জন্য নিরাপত্তার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট