1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

‘গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য’ বই প্রকাশিত

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সহসভাপতি ও পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব এর দুই দশকের সাংবাদিকতার ভিন্নধর্মী লেখা নিয়ে প্রকাশিত হলো বই ‘গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য’। নোটন প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থে স্থান পেয়েছে লেখকের পত্রিকায় প্রকাশিত কিছু ব্যতিক্রমী লেখা। যার কিছু ইতিহাসের গন্ধমাখা, কিছু আবার রোমাঞ্চ আর রহস্যে ভরা।
লেখক জানান, কিছু লেখা হারিয়ে গেছে সময়ের পাতায়, আবার কিছু এখনো রয়ে গেছে পাঠকের স্মৃতিতে। সেই হারিয়ে যাওয়া ও বেঁচে থাকা লেখাগুলোর কিছু একত্র হয়ে এসেছে এই বইয়ের মলাটে। বইটিতে রহস্য, ইতিহাস, রোমাঞ্চ ও কল্পনার মিশ্রণ পাঠককে নিয়ে যাবে পরিচিত গন্ডির বাইরে, এক ভিন্ন অভিজ্ঞতায়।
বইটির প্রচ্ছদ এঁকেছেন নন্দিত লেখক, কথা সাহিত্যিক, কবি ও সাংবাদিক আকাশ আহমেদ। প্রকাশনার প্রতিটি ধাপে তাঁর উৎসাহ ও সহায়তার জন্য লেখক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লেখকের আশা, বইটি পাঠকের হৃদয়ে তেমনি কাঁপন তুলবে— যেমন কেঁপে ওঠে কোনো পুরনো রাজবাড়ির দরজা কিংবা নিস্তব্ধ বাদুড় গুহার গভীরতা। প্রতিবেদন- আরিফুল হাসনাত

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট