1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মায়ের ডাক আর শোনেনি ছোট্ট জামী

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :
সকালে ইউনিফর্ম পরে স্কুলে গিয়েছিল ছোট্ট জামী (৬)। ক্লাস শেষে হাসিমুখে বাড়ি ফিরে ব্যাগ রেখে বেরিয়ে যায় খেলতে। কে জানত, সেটিই হবে তার জীবনের শেষ খেলাধুলা ! কয়েক ঘণ্টা পর নিথর দেহে বাড়ি ফেরে জামী—পুকুরের পানিতে ডুবে শেষ হয় তার সোনালি শৈশব। জামীর পুরো নাম আবদুর রহমান জামী।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ৪নম্বর ওয়ার্ডের মঘাছড়ি পুলিশ ক্যাম্প এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহতের নাম আবদুর রহমান জামী। সে একই এলাকার জিন্নাত আলীর ছেলে ও স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে বারোটার দিকে স্কুল ছুটি শেষে বাসায় ফিরে জামী সবার অগোচরে বেরিয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকেল আড়াইটার দিকে পার্শ্ববর্তী পুকুরে তাকে ভাসতে দেখেন স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে তাকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, বহু আগেই তার মৃত্যু হয়েছে।

ছেলের মৃত্যুতে মায়ের আহাজারি আর কান্নায় ভেঙে পড়েছে আকাশ-বাতাস। স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট