1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

শিক্ষার্থীদের সততা শেখাতে রাঙ্গুনিয়ার শহীদ জিয়ানগর স্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে চালু হলো ‘সততা স্টোর’। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর অভিভাবক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, শিক্ষক জাফর উদ্দিন, এস এম ওসমান গনি, রাজু প্রসাদ বড়ুয়া, জেসমিন সুলতানা, মুহাম্মদ আবদুল হামিদ, লক্ষী বড়ুয়া ও এস এম এরশাদ মাহমুদ প্রমুখ। পরে শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে সততা স্টোরের মালামাল হস্তান্তর করা হয়।
ড. মুহাম্মদ আবদুল মাবুদ বলেন, ‘ এই দোকানে ক্রেতা শিক্ষার্থীরা থাকবেন, কিন্তু বিক্রেতা নেই। বিক্রেতা হবে বিবেক, নৈতিকতা, সততা, চরিত্র ও মনুষ্যত্ব। শিক্ষার্থীরা পণ্যের প্যাকেটে লেখা দাম দেখে নির্দিষ্ট বক্সে টাকা রেখে যাবেন। এখান থেকে সততার আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সমাজে, আর দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট