1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার অভিযোগ: নিরাপত্তা কর্মীসহ আহত ৩

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের গাড়ি ও ফার্মেসির গ্লাস ভাঙচুরের পাশাপাশি তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নিরাপত্তা প্রহরী মো. সিরাজ, নুরুল আলম ও উচিং মারমা। পরে হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা সিমসন মারমা কাপ্তাই থানায় লিখিত অভিযোগ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সেদিন বিকেলে হাসপাতালের মাঠে স্থানীয় এক যুবকের সঙ্গে এক রিকশাচালকের কথা কাটাকাটি হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই যুবক রিকশাচালককে মারধর করেন। এ সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালকপ্রধান রেভারেন্ড দিলীপ সরকার। তিনি প্রতিবাদ করলে যুবকের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা এগিয়ে এলে ধস্তাধস্তি ঘটে।

ঘটনার জেরে রাতে ওই যুবক রাঙ্গুনিয়ার বনগ্রাম ও লিচুবাগান এলাকা থেকে প্রায় ২০ জন সহযোগী নিয়ে লাঠিসোটা হাতে হাসপাতালে হামলা চালায়। তারা হাসপাতালে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে গাড়ি ও ফার্মেসির গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, হামলার সময় নিরাপত্তা কর্মীরা বাঁধা দিলে হামলাকারীরা তাদের লাঠি দিয়ে আঘাত করে।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট