1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রোয়াজারহাটে ক্রেতা সেজে স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট, সিসিটিভিতে ধরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারের সৌদিয়া জুয়েলার্স থেকে ক্রেতা সেজে তিনজন ব্যক্তি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে ঘটে এই চুরির ঘটনা।
দোকান মালিক বাবুল ঘোষ বলেন, সকালে মাসিক স্টক মেলানোর জন্য শোকেসে অলঙ্কার সাজাচ্ছিলেন। এ সময় দোকানের কর্মচারী বাইরে গেলে দুই পুরুষ ও এক নারী ক্রেতা হিসেবে দোকানে প্রবেশ করে। তারা একের পর এক আংটি দেখে ও দাম জানতে চেয়ে মালিককে ব্যস্ত রাখে এবং শোকেস থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। স্বর্ণের আনুমানিক বাজারমূল্য সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা।
অভিনব কায়দায় স্বর্ণ নিয়ে যাওয়ার পুরো ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট