1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

ইমামে রাব্বানী ও আলা হযরতের স্মরণে আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

মুজাদ্দেদে আলফেসানী (রহঃ) ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান (রহঃ) — বিশ্বব্যাপী শরীয়ত, তরীকত ও সিয়াসতের অগ্রপথিক। তাঁদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সময়ের দাবি।

এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়া বেতাগী আনজুমানে রহমানিয়া ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা আরিফুর রহমান মাঃজিঃআঃ এবং সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন, পীরে তরীকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ) (মাঃজিঃআঃ)।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জসিমউদ্দিন আবিদী, প্রভাষক মাওলানা সৈয়দ মুহাম্মদ জুনায়েদ, মাওলানা রবিউল হোসাইন, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা দিদারুল আলম চৌধুরী, মাওলানা আবু জাফর ও মাওলানা কাজী হাফিজুর রহমান রুমি প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ, কেয়াম ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট