1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

“দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”-এস এ মুরাদ চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ইউনিয়নের মীরেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মুহাম্মদ সেলিম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
সভায় তিনি বলেন,
“বিএনপি জনগণের দল। মানুষের সেবা করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।”
এ সময় রাঙ্গুনিয়া পৌর যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, মহিবুল্লাহ মারুফী, মো. সবুজ, শোয়াইব কাদের, খায়রুল ইসলাম, আহমদ ছাফা, মো. ইদ্রিসসহ যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট