1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ব্যাটারি চুরির ঘটনায় দুইজন গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশের অভিযানে ব্যাটারি চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সকাল থেকে বিকেলের মধ্যে মধ্য পোমরা এলাকার বাসিন্দা আব্দুল মালেক প্রকাশ মানিকের ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চারটি ব্যাটারি নিয়ে যায়। যার প্রতিটির মূল্য প্রায় ২৫ হাজার টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ করলে অভিযান চালানো হয়।
অভিযানে প্রথমে চোরাই চক্রের সদস্য আরাফাত হোসেন (২২)-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে অপর আসামীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যে পুলিশ পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে একটি ভাঙ্গারী দোকান থেকে চারটি ব্যাটারি উদ্ধার করে এবং দোকানের মালিক কামরুল (৩২)-কে গ্রেফতার করে।
এ ঘটনায় দুইজন গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “আইনের সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এই চোরাই চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট