1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী মো. সোহেল ওরফে সোহেল পাটোয়ারী ওরফে ল্যাংড়া সোহেল (৩২) গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়া ইকোপার্কের ২নম্বর পকেট গেইটের সামনে সিএনজি চালিত গাড়ি থামিয়ে সোহেলসহ কয়েকজন সন্ত্রাসী মো. ইউনুছ আলী (৩৪) ও সিএনজি চালক মো. ভুট্টো (৪১)-কে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতসহ নির্মমভাবে মারধর করে।
ঘটনার পর ভুক্তভোগীর স্বজন মো. হযরত আলী (২০) বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করেন। এরপর পুলিশের একটি দল বুধবার (২৯ আগস্ট) রাতে কোব্বাতের ঘোনা এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে বর্তমানে ১টি হত্যা মামলা, ৪টি মারামারির মামলা ও ১টি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন,
“রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট