1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ার বিয়েতে রক্তের মানবিক ছোঁয়া

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

জাহেদুর রহমান সোহাগ

বিয়ের আসর মানেই শুধু সাজসজ্জা, ভোজ আর আনন্দ— এমন ধারণাকে বদলে দিল রাঙ্গুনিয়ার এক নবদম্পতি। বিয়ের আনন্দঘন মুহূর্তে অতিথিদের জন্য আয়োজন করা হলো বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার ক্যাম্প।
উপজেলার আউসাফ কনভেনশন হলে শুক্রবার (২৯ আগস্ট)এই ব্যতিক্রমী উদ্যোগটি নেয় রক্ত সংগ্রহ ও রক্তদানে সচেতনতা সৃষ্টিতে কাজ করা সংগঠন আলোকিত সমাজ সেচ্ছাসেবী সংঘ। সংগঠনটির প্রতিষ্ঠাতা রফিক বিন সালাম বলেন, “আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনটিকে সবার জন্য অর্থবহ করতে চেয়েছি। তাই বিয়ের দিনটিকে সমাজসেবার সঙ্গে যুক্ত করেছি।”
দিনভর অনুষ্ঠানে অতিথিরা রক্তের গ্রুপ পরীক্ষা করান এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে জানতে পারেন। কেউ কেউ সঙ্গে সঙ্গে রক্তদানের জন্যও নাম লেখান।
একজন অতিথি আবেগঘন কণ্ঠে বলেন, “এই বিয়েটা শুধু আনন্দের ছিল না, ছিল অনুপ্রেরণারও। সুখের মুহূর্ত ভাগাভাগি করার এ রকম আয়োজন সত্যিই অনুকরণীয়।”
আয়োজকদের আশা, এমন উদ্যোগ তরুণদের রক্তদানে উৎসাহিত করবে এবং সমাজে রক্তের সংকট কিছুটা হলেও কমাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট