1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

উত্তর রাঙ্গুনিয়ায় জশনে জুলুসে মানুষের ঢল

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে উত্তর রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উত্তর গাউসিয়া কমিটির আয়োজনে ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহযোগিতায় মোগলেরহাট হযরত হোসাইন শাহ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে র‍্যালির সূচনা হয়। র‍্যালিতে শত শত মোটরসাইকেল, অটোরিকশা,,জিপ ও ট্রাকে হাজারো মুসল্লি অংশ নেন। কালেমা খচিত ব্যানার ও দরুদ-সালামের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উত্তর রাঙ্গুনিয়া।
র‍্যালি শেষে মাদ্রাসা মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উত্তর গাউসিয়া কমিটির সভাপতি আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।
তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইন আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া ও উপজেলা উত্তর গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় জুলুস পরিচালনা কমিটির আহবায়ক ওয়াকিল আহমদ তালুকদার, সদস্য সচিব মুজিবুর রহমান সওদাগর, সেকান্দর হোসেন চৌধুরী, লোকমান কোম্পানি, মির্জা ফজলুল কাদের, অধ্যাপক গোফরানুল হক, সমাজসেবক আবু নাছের টিপু, জেলা যুবদল নেতা শাহেদ কামাল তালুকদার, ইউছুপ কামাল তালুকদার, জাহেদুল আলম চৌধুরী, কাজী রাকিবুল হাসান মাসুদ, মির্জা আশরাফ, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সহ-সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, নাজমুল করিম পেয়ারু, যুগ্ম সম্পাদক ইলিয়াস চৌধুরী, সহ-সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, সেচ্ছাসেবক প্রধান এইচ এম তারেক হোসাইন, সহ-প্রধান জাহাঙ্গীর আলম মেম্বার, মাস্টার জামাল উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট