1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন দেবব্রত দাশ। ১ সেপ্টেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান নবাগত কর্মকর্তাকে স্বাগত জানিয়ে তার কর্মজীবনে সাফল্য কামনা করেন। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের পক্ষ থেকেও দেবব্রত দাশকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী আশা প্রকাশ করেছেন, তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা রাঙ্গুনিয়ার ভূমি সেবা খাতকে আরও গতিশীল করবে।
দায়িত্ব গ্রহণের পর দেবব্রত দাশ বলেন, “রাঙ্গুনিয়ার জনগণের জন্য স্বচ্ছ, জনবান্ধব ও আধুনিক ভূমি সেবা নিশ্চিত করতে আমি কাজ করব। এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
এর আগে তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ৩৮তম বিসিএস ক্যাডারের অফিসার দেবব্রত দাশ এর বাড়ি সাতক্ষীরা জেলায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট