1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

রাঙ্গুনিয়ায় আঞ্জুমান-এ ছওয়াদে আযমের উদ্যোগে দুইদিনব্যাপী মিলাদ মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় আঞ্জুমান-এ ছওয়াদে আযমের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী মিলাদ মাহফিল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে শেষ হয়েছে। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৬তম এই আয়োজনের প্রথমদিনে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, হাফেজে কোরআন ও কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়।
দ্বিতীয়দিনের মাহফিলে সভাপতিত্ব করেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী। প্রধান অতিথি ছিলেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী। উদ্বোধক ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল কবির গিয়াসু। ধর্মীয় আলোচক হিসেবে ছিলেন আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন আলকাদেরী, মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর ও মাওলানা নঈমুল হক ছরমদ নঈমী।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মিনহাজুল ইসলাম আল কাদেরী, সভাপতি মো. এরশাদুল হক, অধ্যক্ষ মাওলানা মারফাতুন নূর আল কাদেরী, ড. মাওলানা হাবিবুর রহমান ও মোজাফফর আহমদ মাস্টার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট