1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফেসবুকে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা অন্য কোনো উপায়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনাক্যাম্পের মেজর আবু সাকের, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রমুখ।
সভায় বিএনপি, জামায়াত, এলডিপি, নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলার সকল পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, অগ্নি নির্বাপণ সরঞ্জাম ও স্বেচ্ছাসেবকের বিশেষ পোশাক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ও উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ সতর্কতার সাথে পূজা উদযাপনের আহ্বান জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট