1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, শান্তিরহাটে দুই ডিলারকে জরিমানা কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে খানা-খন্দক, জরুরি সংস্কারের দাবি রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান ইকবাল হাছানের লাভলী পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর প্রশাসকের অনুদান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল সহস্রাধিক রোগী শীতে পিঠার স্বাদ নিতে মিলনমেলা চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে

“পূজা মণ্ডপে কোনো দুষ্কৃতকারী খারাপ চিন্তা করলে সেটা আমার মণ্ডপ মনে করতে হবে” — ওসি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন, “পূজা মণ্ডপে কোনো দুষ্কৃতকারী খারাপ চিন্তা করলে সেটা আমার মণ্ডপ মনে করতে হবে। অপরাধের সাথে জড়িতদের কঠোর আইন প্রয়োগ করা হবে। ‘

প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরুপ চৌধুরী ও সদস্য সচিব লিটন দাশ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জয় চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম মতিন, পূজা উদযাপন পরিষদের সিনিয়র আহ্বায়ক হারাধন দাশ, যুগ্ম আহ্বায়ক সুমন দাশ, রণি দে, সাজু দাশ, সদস্য সমীর চক্রবর্তী সাগর প্রমুখ।
সভায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট